ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬

‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক

ads

চলমান বিশ্বকাপে সোমবার (২২ জুন) আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া। হাইভোল্টেজ এ ম্যাচের আগে ফুটবল দুনিয়ার চিরন্তন ‘মেসি বনাম রোনালদো’ বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার। ৩০ বছর বয়সী তারকা জানিয়েছেন, তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। তবে সিআরসেভেনের অনুরাগী হলেও প্রতিপক্ষ শিবিরের অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি এ অস্ট্রিয়ান প্রাচীর।দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে পা রেখেই জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে অস্ট্রিয়া।


জর্ডানের বিপক্ষে পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা শ্লাজার আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে এক সাক্ষাৎকারে নিজের ফুটবলীয় পছন্দ নিয়ে কথা বলেন। তিনি জানান, তাত্ত্বিক বা নীতিগত জায়গা থেকে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। কিন্তু এর পরপরই আলজেরিয়ার বিপক্ষে জাদুকরী হ্যাটট্রিক করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করা লিওনেল মেসিকে প্রশংসায় ভাসান এ গোলরক্ষক। শ্লাজারের মতে, মেসি এমন এক ফুটবলার যিনি দীর্ঘ সময় ধরে শীর্ষ স্তরে খেলছেন এবং তাকে ছোট করার চেষ্টা করাটা হবে চরম ধৃষ্টতা।


মাঠে মেসির জাদুকরী উপস্থিতি এবং দলের ওপর তার প্রভাব নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন শ্লাজার। তিনি বলেন, মাঠে মেসির তৈরি করা শক্তি ও ভাইব সত্যিই অসাধারণ, যা পুরো দলের বডি ল্যাঙ্গুয়েজেই ফুটে ওঠে। আর এ কারণেই সোমবার আর্জেন্টাইন জাদুকরের বিপক্ষে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। একই সঙ্গে মেসি ও আর্জেন্টিনাকে আটকে দিতে মাঠের লড়াইয়ে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন এ অস্ট্রিয়ান তারকা।

ads
ads
ads

Our Facebook Page